ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

মিনায় ২০ লাখেরও বেশি হজযাত্রী  ২০২৪ হজ

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গেছেন। এছাড়া সৌদির নাগরিক ও প্রবাসীরাও হজে যোগ দিয়েছে সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার মিনায় গিয়েছিলেন ২০ লাখেরও বেশি হজযাত্রী। আজ শনিবার তারা যাবেন আরাফাতের ময়দানে। এখানে সারাদিন অবস্থানের পর তারা যাবেন মুজদালিফায়। মিনার মতো মুজদালিফাতেও সারারাত থাকবেন হজযাত্রীরা।এরপর প্রতীকি শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর ছোড়ার পর কাল হজযাত্রীরা পশু কোরবানি করবেন।পশু কোরবানি ও ঈদুল আজহা পালন শেষে পুরুষ হজযাত্রীরা তাদের মাথা মুণ্ডন করবেন।এরপর তারা যাবেন মক্কার পবিত্র কাবা শরীফে। সেখানে হজের মূল তাওয়াফ করবেন। এরপর আবারও প্রতীকি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে শেষবারের মতো কাবা তাওয়াফ বা প্রদক্ষিণ করে শেষ হবে তাদের হজযাত্রা।গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মানুষ। যদিও ধারণা করা হয়েছিল এই সংখ্যা ২৫ লাখ পার হবে। তবে সেটি হয়নি।যেহেতু মিনায় এবার ২০ লাখেরও বেশি হজযাত্রী অবস্থান করেছেন ফলে বোঝা যাচ্ছে গতবারের চেয়ে এবার বেশি মানুষ হজ করবেন।এ বছরের হজকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল সৌদি। এবার অনুমতি ছাড়া কাউকে হজ করার সুযোগ দেয়নি দেশটির সরকার। এমনকি হজের কয়েকদিন আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি মানুষকে বের করে দেওয়া হয়। যাদের বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করেছিলেন।জুন মাসে হজ হওয়ায় এবার হাজিদের প্রচণ্ড গরম সহ্য করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হচ্ছে। তাই তাদের সাবধানতা অবলম্বন করে হজ পালনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিনায় ২০ লাখেরও বেশি হজযাত্রী  ২০২৪ হজ

নিউজ প্রকাশের সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪