ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

মিস্ত্রীর মৃত্যু বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে 

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর জেলা শহরে বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে মো. আজিজুর রহমান তুহিন নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. আজিজুর রহমান তুহিন নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিম কলোনির মো. মহসিনের ছেলে।তুহিনের চাচা মো. শাকিল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, তুহিন বিএম ট্রেডার্স নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের গ্যারেজে বন্যার পানির ভেতরে বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছিল। তখন লাইনে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার ভাই আরিফ তাকে ধাক্কা দিলে সে পড়ে মাথাও আঘাত পান। তারপর উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দা মো. তরিক হোসেন ঢাকা পোস্টকে বলেন, তুহিন ভাই অনেক হাসিখুশি মানুষ ছিলেন। আজান দিলে সব সময় মসজিদে নামাজ পড়তেন। কারো সাথে খারাপ ব্যবহার করেনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তুহিন কর্মঠ ও পরিশ্রমী। তার বিয়ের জন্য পাত্রী দেখছে। কিন্তু বিয়ে আর করা হলো না। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ কান্নায় ভেঙে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিস্ত্রীর মৃত্যু বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে 

নিউজ প্রকাশের সময় : ০৮:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪