ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

মুগদায় সড়ক প্রশস্তে ২য় দিনের মতো ঢাদসিক’র উচ্ছেদ অভিযান চলছে। 

মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

মুগদা এলাকার প্রধান সড়ক বিশ্বরোড হতে মান্ডা এলাকার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ক সম্প্রসারণের লক্ষ্যে ২য় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর যৌথ নেতৃত্তে এই অভিযান পরিচালনা করা হয়। ড্যাপে চিহ্নিত নকশা অনুযায়ী মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে শুরু করে মান্ডার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ককে ৫০ ফুটে উন্নীত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজউক এর যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল থেকে শুরু হওয়া এই অভিযান আজও পরিচালনা করা হয়।  অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে হায়দার আলী বিদ্যালয় পর্যন্ত বিদ্যমান সড়ককে ড্যাপের নকশা অনুযায়ী ৫০ ফুট প্রশস্ত করার লক্ষ্যে সড়কের উভয় পাশের স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে।সে আলোকে ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়েছে।আমরা স্থাপনাগুলো সরিয়ে নিতে তাদেরকে অনুরোধ করেছি।সে প্রেক্ষিতে সড়ক প্রশস্ত করার মাধ্যমে এলাকার উন্নয়নের স্বার্থে প্রায় সকল ভবন মালিকগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন।উল্লেখ যে,বর্তমানে সড়কের প্রশস্ততা রয়েছে গড়ে ১৭ ফুট। সড়কের উভয় পাশে ৫ ফুট করে ১০ ফুট পথচারীদের হাঁটার পথ (ফুটপাত) ও দুই সারির (ডাবল লেনের) ৪০ ফুট মূল সড়ক সৃষ্টি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।সে লক্ষ্যে ভবন মালিকদের রাজউক থেকে চারবার নোটিশ দেওয়া হয়।সর্বশেষ গত বৃহস্পতিবার মাইকিং করে রবিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুগদায় সড়ক প্রশস্তে ২য় দিনের মতো ঢাদসিক’র উচ্ছেদ অভিযান চলছে। 

নিউজ প্রকাশের সময় : ০৮:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪