মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় অনুষ্ঠিত হল বিজেপির আহ্বায়ক কমিটি পরিচিতি সভা ও ইফতার মাহফিল।

- নিউজ প্রকাশের সময় : ০১:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় অনুষ্ঠিত হল।ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নবনির্বাচিত মিরকাদিম পৌরসভা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল।গত ২১ মার্চ ২০২৫ইং রোজ শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত।মিরকাদিম পৌরসভার নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিতিতে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিজেপি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজ শেখ ও মুন্সিগঞ্জ জেলা বিজেপি এর যুগ্ম আহ্বায়ক জনাব জয়নাল আবেদী ও শেখ মোহাম্মদ মিলন আরো উপস্থিত ছিলেন জেলা সম্মানিত সদস্য মোঃ মাসুদ রানা।মুন্সিগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব,মোঃ মেহেদী হাসান অলি সহ মুন্সিগঞ্জ জেলা বিজেপির সকল অংকসংগঠনের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানটির আয়োজক ছিলেন মিরকাদিম পৌরসভা বিজেপি এর আহবায়ক, জনাব আকিব হোসেন ভূঁইয়া।প্রচারে- বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মিরকাদিম পৌরসভা শাখা।এ সময়ে মুন্সিগঞ্জ জেলা বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের দিকনির্দেশনা মূলক বক্তব্যে দলের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।বিশেষ করে মিরকাদিম পৌরসভাটি নয়টি ওয়ার্ড কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের জন্য দলের পক্ষ থেকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়।আলোচনা শুরুতে মুন্সিগঞ্জ জেলা বিজেপি এর সিনিয়র যুগ্ম আহবায়ক,মোঃ সিরাজ শেখ বলেন অতি দুঃখের সাথে বলতে হয় আমাদের ধর্ম ইসলাম।পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মালম্বীদের ওপর নেককারজনক হামলা হচ্ছে।এতে করে নিরীহ শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত সহ নিহত হচ্ছে।যা ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমাদের জন্য অনেক কষ্টের।তাই আমরা চাই বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের মাধ্যমে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হোক।জেলা নেতৃবৃন্দের বক্তব্যের এক পর্যায়ে নবনির্বাচিত মিরকাদিম পৌরসভার আহবায়ক,আকিব হোসেন ভূইয়া পৌরসভার সকল নেতৃবৃন্দ উদ্দেশ্য বলেন।আপনাদের যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকতে চাই।ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সামনের দিনগুলিতে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।আপনার আমার জন্য দোয়া করবেন।আসুন একসাথে দেশ গড়ি।আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ!!বিজেপি মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সদস্যসচিব, মেহেদী হাসান অলি বলেন।বর্তমান বাংলাদেশ কে পরাজিত শক্তি আরেকটা মায়ানমার বানানোর চেষ্টা করে যাচ্ছে।বাংলার আপামর জনগণ এই অপচেষ্টাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। ইনক্লাব জিন্দাবাদ!যুগে যুগে সার্বভৌমত্ব রক্ষায় এদেশের ক্রান্তিকালে জনগণ পাশে ছিল।দেশের অভূত পরিস্থিতিতে এবারও সার্বভৌমত্ব রক্ষায় তারা পাশে থাকবে বলে আমি আশা করি।দেশের ক্রান্তিকালে তারা কোন দল চিনে না,কোন সংগঠন চিনে না।দেশের প্রয়োজনে সবাই এক ছিল,এক আছে, ভবিষ্যতেও এক থাকবে ইনশাল্লাহ।দেশের প্রয়োজনে মানুষ দল মত ভুলে সবাই এক কাতারে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়।দেশ প্রেমিক সকল সহযোদ্ধার উদ্দেশ্যে বলতে চাই।ঐক্যবদ্ধ হয়ে সাবধানতার সাথে সামনের দিকে এগোতে হবে এর বিকল্প নেই।পরে প্রিয় মাতৃভূমি দেশের মঙ্গল কামনা চেয়ে অনুষ্ঠানটি সমাপ্তি টা না হয়।















