
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অঅনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে সিরাজিখান রাজদীয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা রিটানিং অফিসার মোঃ আবু জাফর রিপন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার, সাব্বির আহমেদ সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ আলম প্রমুখ। উল্লেখ্য - আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। গত বুধবার থেকে মাঠ পর্যায়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ) প্রশিক্ষণ শুরু হয়েছে। অঞ্চলভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম