
মুন্সিগঞ্জে আবাসিক ফ্লাটে বিস্ফোরণ থেকে আগুন একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ ।
মুন্সিগঞ্জ সদরে পাঁচ তলা আবাসিক ফ্লাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ফ্ল্যাটের একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ।দগ্ধরা হলেন রিজভী আহমেদ রাসেল (৩৫). তার স্ত্রী রোজিনা আক্তার (৩১), তাদের ছেলে রাইয়ান আহমেদ (আড়াই বছর) ও তাদের মা শাহিনা খাতুন (৬০)। এদের মধ্যে শাহিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা ১০ থেকে ১৫ শতাংশ দগ্ধ বলে চিকিৎসকরা জানান।
আরো জানা যায়,যে মুন্সিগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এগুলো ছিল ভাড়া বাসা। তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিল না। বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।
স্থানীয়রা জানান, প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ জানান, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। কারণ অনুসন্ধানে তারা কাজ করছেন তারা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম