

মুন্সিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন গোলাম সারোয়ার কবী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহনের লক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গোলাম সারোয়ার কবির। মঙ্গলবার দুপুর ১ টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী'র কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়োন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন জননন্দিত ও জণপ্রিয় এই নেতা।
জানা যায়, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন । এদিকে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় থাকা এই নেতা জনসাধারণের ভোটে বিজয় ছিনিয়ে আনবেন মর্মে তার সমর্থকরা দাবী করেন। এছাড়া মুন্সীগঞ্জ-১ আসনে গোলাম সারোয়ার কবিরের ব্যপক জনপ্রিয়তা ও জণসমর্থন রয়েছে। এ কারণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম