মুন্সীগঞ্জের মিরকাদিমে অজ্ঞাতক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার।

- নিউজ প্রকাশের সময় : ১০:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দনতলা গ্রামে সকাল ছয়টার সময়।স্থানীয়রা অজ্ঞাতক এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান।তাৎক্ষণিক বিষয়টা জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।নিহত অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩৬/৩৮ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।নিহত ব্যক্তির বিষয়ে এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা ধারণা করছে আনুমানিক রাত তিনটার পরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে চলে যায়।পরে সকালে পথচারীরা হাঁটার সময় রাস্তার কিনারে গলাকাটা মৃতদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্ক সৃষ্টি হয়।এতে করে জনমনে চাঞ্চল্যকর এই হত্যাকান্ড কে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়।পরবর্তীতে পুলিশকে জানানো হলে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে।পুলিশে জানান ঘটনা আলামত জব্দ করার জন্য পুলিশের হাই কমান্ডের নির্দেশে উচ্চপদস্থ কর্মকর্তারা আসলে আলামত সংগ্রহ করা হবে।তারপর অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ময়নাতদন্ত জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।


















