
রিপোর্টার মেহেদী হাসান অলি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তারই ধারাবাহিকতায় আজ ২৫শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য রেলি নিয়ে বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।তাদের প্রতিপাদ্য বিষয়❝ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি❞।উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, মুন্সীগঞ্জ সহ জেলার বিভিন্ন নারী সংগঠনগুলো ব্যানারে নেতৃবৃন্দরা।মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার নীতি নির্ধারণীয় ও মাঠ পর্যায়ের একজন ফিল্ড সুপারভাইজার জনাব লিটন আলীর সাথে আমাদের কথা হয় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন।আজকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী ১৫ দিনের কর্মসূচি আজকের এই বর্ণাঢ্য রেলির মাধ্যমে শুরু হল।নারীদের প্রতি সহিংসতা বন্দে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।সামনেই বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীর অধিকার আদায়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হই। মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বআলোচনা সভাসহ মাঠ পর্যায়ে নারীদের নিয়ে উঠুন বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।নারীর প্রতি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সকল পর্যায়ের মানুষের এই মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত করা হলো জানাই।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম