
মুন্সীগঞ্জের বজ্রগুণীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার।সদর উপজেলার নাহাপাড়া এলাকার বসত ঘরের পেছন থেকে ঝর্না বেগম (৪০ )নামক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে ওই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে। আজ বৃহস্পতিবার( 4 এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ওই মরদেহ উদ্ধার করেছে। পুলিশের সাথে কথা বলে জানা যায় ভুক্তভোগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় নিহিত ঝর্ণা বেগমের স্বামী মহাসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিল। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটেছে বা এটি হত্যাকান্ড কিনা তা জানতে পারিনি স্থানীয়রা এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল হাসান জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তদন্ত সাপেক্ষে এর বেশি কিছু জানা যায়নি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম