
মেহেরপুরে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব বিএনসিসিসড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যরা।আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে বিএনসিসির সদস্যরা মেহেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে যান চলাচলে সহযোগিতা করে।বিএনসিসির তিন কমান্ডার ক্যাডেট সার্জেন্ট মো: সাদিক আহসান ওয়াসিফ, ক্যাডেট সার্জেন্ট, মোছা: সালমা খাতুন ও ক্যাডেট আন্ডার অফিসার মো: জেনিথ ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের এই উদ্যোগে খুশি জেলার সাধারণ মানুষ।আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে বিএনসিসি সদস্যরা মেহেরপুর শহরের হোটেলবাজার মোড়, কোর্ট চত্বর, সরকারি কলেজ মোড়, মহিলা কলেজ মোড়, বড়বাজার মোড়, কোর্ট মোড়, নিমতলার মোড়, বড়বাজার, কলেজ মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।বিএনসিসির কমান্ডার ক্যাডেট সার্জেন্ট মো: সাদিক আহসান ওয়াসিফ জানান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মেহেরপুর সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেট প্লাটুনের ১৫ ছাত্র, মেহেরপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএনসিসির ১০ জন ও মেহেরপুর মহিলা সরকারি কলেজের ১০ ছাত্রীসহ মোট ৩৫ জন সদস্য এই কার্যক্রমে অংশ নিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, বিএনসিসির ছাত্ররা সাধারণ মানুষের চলাচলে রাস্তা পারাপারে সাহায্য করছেন। শহরের বিভিন্ন গাড়ি চলাচলে যানজট নিরোসনে কাজ করছেন।আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের হোটেলবাজা মোড় এলাকায় কথা হয় মেহেরপুর সরকারি কলেজ বিএনসিসির কমান্ডার ক্যাডেট সার্জেন্ট মো: সাদিক আহসান ওয়াসিফ ও ক্যাডেট আন্ডার অফিসার মো: জেনিথ ইসলামের সাথে। তারা বলেন, সব ধরণের ভাল কাজে অংশ নেবে ছাত্ররা। মানুষের পাশে থেকে এই দেশ নতুন করে গড়ে তুলবো। আর কোনো সংঘাত নয়, স্থাপন করবো শান্তি ও শৃঙ্খলা। দেশটাকে নতুন করে আমরাই সাঁজাবো।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম