ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ, কর্ম-বিরতি ঘোষণা 

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

চাকরী স্থায়ীকরণের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় মিলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষনা করে। গত ১৫ মে বাংরাদেশ চিনি ও খাদ্য শস্য করপোরেশনের সচিক চৌধুরী রুহুল আমি কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেন। এ সংবাদ মিল এলাকায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা জরুরী গেট মিটিং এর ডাক দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।সমাবেশে উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সম্পাদক সাইদুর রহমান পিকুসহ কর্মচারী।এ সময় বক্তারা বলেন, মোবারকগঞ্জ সুগার গিলে গত প্রায় ১২ বছর ধরে শ্রমিক কর্মচারীরা চুক্তিভিক্তিক ও মৌসুমী হিসাবে কাজ করে আসছেন। অভিজ্ঞ এসব শ্রমিকদের স্থায়ীকরণের জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে অদৃশ্য কারণে সেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রনালয়। এতে অর্ধশত শ্রমিকের নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। তবে, ঈদুল আযহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন বক্তারা।মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল জানান, দীর্ঘ প্রায় ১২ বছর এ মিলে প্রায় শতাধিক কর্মচারী চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার শ্রমিকদের নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অজানা কারনে হেড অফিস থেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে। এর ফলে মিল এলাকায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এখনই নিয়োগ প্রক্রিয়া শেষ করা না হলে আসছে মাড়াই মৌসুমে মিল চালানো অসম্ভব হয়ে পড়বে। যে কারনে শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে ঈদুল আযহার পর মিলে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া ঘোষনাও দেন এ শ্রমিক নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ, কর্ম-বিরতি ঘোষণা 

নিউজ প্রকাশের সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪