ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ম্যাচ হারের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন ওয়ার্নার

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

টানা তিন ম্যাচে ডাগআউটে কাটানো দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে তারা ফেরার ম্যাচেও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) হারের বৃত্তে আটকে থাকা দিল্লি সুফল পায়নি। টানা ৪ ম্যাচেই হার দেখেছে তারা।

এদিন মুস্তাফিজের প্রথম স্পেল ভালো হলেও শেষ ওভারের কয়েকটি বল সেটিকে ম্লান করে দেয়। তবে ম্যাচ শেষে টাইগার পেসার মুস্তাফিজের প্রশংসা করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেছেন, ‘আজ আমরা হেরেছি ঠিক, তবে ছেলেরা দুর্দান্ত ছিল। দুটি বল বাজে হয়েছে সেখানেই আমরা ম্যাচটা হেরে গেলাম। এর আগে তাদের বোলিং নৈপুণ্যে ম্যাচে ফিরেছিলাম আমরা। এনরিখ নরকিয়া বিশ্বমানের বোলার, আমরা যেমনটা আশা করেছিলাম তেমনই। মুস্তাফিজও তাই।’

স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের প্রশংসা করে এই বাঁ-হাতি ওপেনার বলেন, ‘আগের তিন ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেক ইতিবাচক কিছু আছে বলে মনে করি। তবে আমাদের এতো দ্রুত উইকেট হারালে চলবে না। অক্ষরের চার নম্বরে ব্যাট করা উচিত, কেননা ও’ই আমাদের সংগ্রহটাকে বড় করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ম্যাচ হারের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন ওয়ার্নার

নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩