যদি বাঁচতে চাই বৃক্ষ রোপণ এর বিকল্প নাই

- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

আজ এই বৃক্ষ রোপণ করুন। বৃক্ষ রোপনে উৎসাহিত হোন।গাছ লাগান পৃথিবী বাঁচান,গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করেথাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন,ঝড় তুফান, ওষুধ বিশুদ্ধ ছায়া ইত্যাদি ইত্যাদি, গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প সর্ব শেয়, গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্যতা পাচ্ছে। কিন্তু দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছে এক দল পশু,তারা জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে। গৃহস্থবাড়ি নির্মাণ, ঝুকি পুর্ন বৃক্ষের ঠাল কর্পোরেট ভবন তৈরি, রাস্তা নির্মাণের নামে শতো শতো অনিয়ম দুর্নীতি করে প্রতি বছর কোটি কোটি টাকার বৃক্ষ ভূপৃষ্ঠ হতে বিলুপ্ত করা হচ্ছে,এতে আমাদের বিশ্ব মানচিত্রের পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।যার প্রভাব ২০২৪ সাল এর শুরু থেকেই দিচ্ছে পৃথিবীর বাসিন্দারা। আমরা, এছাড়া গাছের পাতা ছিড়ে, ডাল-পালা ভেঙে, পেরেক মেরে গাছের ওপর অত্যাচার করার চিত্র ও দেখছি। যার ফলে শুধুমাত্র গাছের ক্ষতি নয় বরং আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছি।গাছ কেটে ফেলা এবং গাছের প্রতি নির্মম অত্যাচারের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেলো বলে। যার কারণে দিনের পর দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে, নিষ্ঠুর রুপ নিচ্ছে এই বধ্যভূমি। তাই আমাদের সকলকেই এ-ই নিঠুর পরিস্থিতি অনুকূলে আনতে বেশি বেশি করে বৃক্ষের রোপন করতে হবে। এবং এর পাশাপাশি বৃক্ষের যত্ন নিতে হবে। তাই আসুন আর দেরি না করে আমরা প্রত্যেকেই বেশি বেশি ফলের বৃক্ষের রোপন করি এবং পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলি। রবের মাখলুকাতের রিজিক বৃদ্ধি তে অংশ গ্রহণ করি।আসুন আমরা নিজ নিজ ঈমানি দায়িত্ব পালন করতে প্রত্যেকেই দুটি করে বৃক্ষ ভূপৃষ্ঠে রোপণ করি।এ বৃক্ষ ভূপৃষ্ঠে রোপণ করার কারণে হয়তো কাল কেয়ামতের কঠিন দিনে মিজান নামক দাড়ি পাল্লায় পাপ পুর্ণের কাঠ গড়ায় পুর্ণতার ভারটি দীর্ঘ সময়ের শান্তির প্রতীক হয়ে সাথে রইবে।















