ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

যশোরে চাহিদার তুলনায় ৩০ হাজার কোরবানির পশু বেশি

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

যশোরে চাহিদার তুলনায় ৩০ হাজার কোরবানির পশু বেশি মাত্র এক মাসেরও কম সময় বাকি পবিত্র ঈদুল আজহার। এ উপলক্ষ্যে ইতিমধ্যে পশু কেনা-বেচা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি, ক্রেতা ও ব্যাপারীরা। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ সময়ে পশু পরিচর্যা ও প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। সুস্থ-সবল পশু বাজারজাতকরণ ও খামারিদের নানা রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।যশোর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, চলতি বছর যশোরে চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত আছে। এবারের ঈদে জেলায় পশুর চাহিদা রয়েছে ৯৬ হাজার ৭১৮টি। চাহিদার তুলনায় ৩০ হাজার ১৩৩টি পশু বেশি প্রস্তুত রয়েছে। এরমধ্যে গরু রয়েছে ৩৯ হাজার ৬৭৮টি, ছাগল ৮৬ হাজার ৩৬৫টি ও ভেড়া রয়েছে ৮০৮টি। মোট পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৫১টি। যশোর চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের গরু খামারি ঝন্টু বিশ্বাস ঢাকা পোস্টকে জানান, কুরবানির জন্য তার খামারে ১৪টি গাভি, ১৪টি ছাগল ও ২৫টি গরু প্রস্তুত আছে। এবার দাম ভালো পাবেন বলে আশাবাদী তিনি আরেক গরুর খামারি বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মো. শামীম রেজা ঢাকা পোস্টকে বলেন, আমার ৫১টি গরু আছে যার প্রায় সবকয়টি বিক্রি উপযোগী। গরুর খাদ্যের দাম বাড়তি এতে আমাদের উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। আশা করি এবার কোরবানির পশুর হাটে ভালো দাম পাব।কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার খামারিরা যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক ঢাকা পোস্টকে বলেন, এ বছর যশোরে কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি। খামারিরা এখন কোনো অসদুপায় অবলম্বন করে গরু মোটাতাজা করেন না। আমরা প্রতিনিয়ত খামারিদের সঙ্গে বৈঠক করি এবং তাদের সচেতন করি। আমরা পশুদের সময়মতো ভিটামিন ও ভ্যাক্সিন দেই। এ ছাড়া খামারিদের ওপর সবসময় নজরদারি থাকে। তিনি আরও বলেন, কোরবানির পশুরহাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে চাহিদার তুলনায় ৩০ হাজার কোরবানির পশু বেশি

নিউজ প্রকাশের সময় : ০৮:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪