ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

যশোরে দেশ ট্রাভেলস থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

যশোরে পুলিশ পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। এদের মধ্যে একটি ইয়াবার চালানসহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ। তারা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাধানগর পূর্বপাড়ার হৃদয় শেখ এবং ঢাকার ধামরাই উপজেলার বালিয়া পশ্চিম গ্রামের মনিরুজ্জামান খান ওরফে সুমন।ডিবি পুলিশ জানিয়েছে, রোববার রাতে গোপন সূত্রে তারা জানতে পারে দেশ ট্রাভেলস নামে একটি পরিবহনে করে দুইজন যাত্রী ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোরের বেনাপোলে যাচ্ছে। এর ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে গিয়ে বাসটি থামানো হয়। পরে ওই বাসের মধ্যে পুলিশ গেলে দুইজন যাত্রীর অবস্থান দেখে সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা ট্যাবলেট আছে বলে জানান। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের ষষ্টিতলার পিটিআই রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ষষ্টিতলা পাখিপট্টির মৃত সফি মিয়ার ছেলে। পুলিশ আরও জানিয়েছে রবিউল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে তিনি নিজেই ফেনসিডিলের কারখানা তৈরি করে বাজারজাত করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে দেশ ট্রাভেলস থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪