ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে রাশিয়ার: পাত্রুশেভ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে মস্কোর। রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ।

সোমবার (২৭ মার্চ) রাশিয়ার এই কর্মকর্তা বলেন, মার্কিন রাজনীতিকেরা এখনও বিশ্বাস করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এর জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না মস্কোর। এটা একটি বোকামি ও ভয়াবহ বিষয় বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না রাশিয়া। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সৈন্যরা। এরপর থেকে পশ্চিমের বিরুদ্ধে মস্কোকে পারমাণবিক হুমকি দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অস্তিত্ব সংকটের মুখোমুখি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য মস্কো প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ার করে আসছে ক্রেমলিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে রাশিয়ার: পাত্রুশেভ

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩