
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায় বা চেয়েছিল সেটি পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে দলটি নিশ্চুপ হয়ে গেছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষটা রয়ে গেছে।মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে তিনি বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায়, তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।’বাংলাদেশের ঋণখেলাপি হবার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের মূলবৃদ্ধি নিয়ে মানুষ বোঝে এতে সরকারের কোনো দোষ নেই; কারণ সারা বিশ্বেই মূল্যবৃদ্ধি ঘটেছে। এ সময় দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম