যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুনের উপর সন্ত্রাসী হামলা।

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন-এর উপর ২২ জুন রবিবার আনুমানিক সন্ধ্যা ৬ টায় তার নিজ জেলা ঝালকাঠিতে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোঃ সবুজ সেরনিয়াবাদ স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় বলা হয়, একজন যুব নেতৃত্বের প্রতীক, নিষ্ঠাবান ও সাহসী সংগঠক সৈয়দ রাসেল মুন-এর উপর এমন জঘন্য হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং যুব সমাজের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।আরও বলা হয়, আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে সৈয়দ রাসেল মুন-এর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানাচ্ছি। আমরা আহত যুব নেতা সৈয়দ রাসেল মুন-এর দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার সাথে দেশপ্রিয়র যোগাযোগ করলে তিনি জানান এলাকার ছোট ভাই এবং সম্পর্কে ভাগিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের মধ্যে পারিবারক ঝামেলা সৃষ্টি হয়, আমি সমজাদার জন্য সেখানে উপস্থিত হলে যখন সমঝোতা হচ্ছে না তখন পরামর্শ দিলাম থানায় গিয়ে পুলিশের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করার জন্য এতে উভয় পক্ষের সম্মতিতে আমরা থানাতে যাই সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয় এর একপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সেখান থেকে এসে আমাকে মারার জন্য লোক জড়ো হতে থাকে আমি পরিস্থিতি বুঝতে পেরে থানার ওসি সাহেবকে বিষয়টি অবগত করলে ওসি সাহেব আমার নিরাপত্তার জন্য তার থানা থেকে দুজন পুলিশকে পাঠান আমি যখন থানা থেকে বের হই সে পুলিশের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাকে মারধর শুরু করে এবং কটাক্ষ ভাষায় গালাগালি করতে থাকে এবং আমার নেতা ভিপি নুরুল হক নূর নূরকে গালাগালি করে এবং আমাকে ২০/৩০ জন মিলে মারধর করতে থাকে। তিনি আরো জানান এ বিষয়ে সত্যতা যাচাই করার জন্য আপনারা প্রয়োজনে থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করে তার বক্তব্য নিতে পারেন এবং তিনি কিছুটা সুস্থ অনুভব করলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।















