ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

যে শপথ নিয়েছিলাম, সে লক্ষ্যে পৌঁছে গেছি

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা ৭১ সালে সোনার বাংলা বিনির্মাণের শপথ নিয়েছিলাম। আমরা সে লক্ষ্যে পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের কর্মসূচি দিয়েছেন। আশা করি, ২০৪১ সালের আগেই সে লক্ষ্য বাস্তবায়িত হবে।’

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীতে জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম। আমরা গণমাধ্যমের সঙ্গে আছি এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব রাজনীতিবিদ। দেশে-বিদেশে বিভিন্ন সফরে সাংবাদিকরা খেয়েছেন কি না, সেটারও খোঁজ খবর তিনি নেন।’

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএফইউজের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মোল্লা জালাল, বর্তমান মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে শপথ নিয়েছিলাম, সে লক্ষ্যে পৌঁছে গেছি

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩