ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ

রসুন আমদানি প্রথমবারের মতো মোংলা বন্দর দিয়ে 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) আমদানি করা ৫৮ টন রসুন খালাস করা হয়েছে এর আগে সিঙ্গাপুরের পতাকাবাহী এম ভি ‘মার্কস ডাভাও’ নামে একটি বাণিজ্যিক জাহাজ চীনের কুইংডো বন্দর থেকে আমদানি করা রসুন নিয়ে গত ১৮ জুলাই মোংলা বন্দরে ভেড়ে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে রসুন আমদানি হলো বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, পূরবী ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চীন থেকে দুটি ৪০ ফিটের কন্টেইনারে ৫৮ টন রসুন আমদানি করেছে। এর মধ্য দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি হলো। ১৮ জুলাই জাহাজটি মোংলা বন্দরে ভেড়ে। পরে মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করলে সোমবার (২৯জুলাই) তা দেশের বিভিন্ন পাইকারি বাজারে সড়ক পথে পাঠায়।তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতেও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে গত ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জুট, জুট গুডস, চিংড়ি, সাদা মাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইঅ্যাশ, গাড়ি আমদানি করা হয়েছে। যার পরিমাণ ৫ লাখ ৯৫ হাজার টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রসুন আমদানি প্রথমবারের মতো মোংলা বন্দর দিয়ে 

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪