ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

রাঙামাটির দুর্গম কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

রাঙামাটির দুর্গম কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটির বিভিন্ন উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ব্যালেট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে স্ব স্ব উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।আগামীকাল বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পার্বত্য জেলা রাঙা০মাটির চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- রাঙামাটি সদর, বরকল, জুরাছড়ি ও কাউখালী।সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যালেট পেপার ও অন্যান্য সরঞ্জাম পাঠানোর কথা থাকলেও পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে আগের দিন সরঞ্জামাদি পাঠানোর বিশেষ নির্দেশনা রয়েছে। সে হিসেবে ৪ উপজেলার মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম ৫৬টি কেন্দ্রে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বাকি ৩২টি কেন্দ্রে ভোটের দিন সকালে সরঞ্জামাদি পৌঁছানো হবে।উপজেলাগুলোর মধ্যে রাঙামাটি সদরে ১ লাখ ১ হাজার ৫৭, বরকলে ৩৯ হাজার ১৮৩, জুরাছড়িতে ২০ হাজার ৩০ এবং কাউখালী উপজেলায় ২৪ হাজার ৭৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাঙামাটির দুর্গম কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিউজ প্রকাশের সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪