ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

রাজধানীর গোপীবাগে চলন্ত ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে, বহু হতাহতের আশঙ্কা জাতীয় |

রিপোর্টার সপন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

রাজধানীর গোপীবাগে চলন্ত ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে, বহু হতাহতের আশঙ্কা জাতীয়

রাজধানীর সায়দাবাদের গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ আরও একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তবে ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে আশপাশের আরও বেশ কয়েকটি ফায়ার স্টেশনে জরুরি সংবাদ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবি ও র‍্যাবের একাধিক দল। ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেই সাথে ঘটনাস্থলে পৌঁছেছে স্কাউটের সদস্যরাও।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিওতে ট্রেনের একটি বগিতে এক যাত্রীর মরদেহ দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রেনটিতে যাত্রীদের ভিড় ছিল। চলতি ট্রেনেই আগুন লাগে। পরে ট্রেনটি থামলে যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন।

স্থানীয়রা জানাচ্ছেন, এক ব্যক্তি তার পরিবার নিয়ে ট্রেনের মধ্যে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও তিনি বের হতে পারেননি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর গোপীবাগে চলন্ত ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে, বহু হতাহতের আশঙ্কা জাতীয় |

নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪