
রাজধানীর শাহজাদপুরে একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে শাহজাদপুর মাইশা চৌধুরী টাওয়ারের ওই বুথে দায়িত্বরত অবস্থায় তাকে হত্যা করা হয়।পুলিশ জানায়, শাহজাদপুর বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের কাছের ওই ভবনটিতে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন নিহত হাসান। ভোর ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে।ধারণা করা হচ্ছে, এটিএম বুথের টাকা চুরি করতে এলে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম। তিনি জানান, ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম