ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর সব প্রবেশমুখে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

সংবাদ দাতা মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৬২০ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার সব প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করবো, প্রশাসন শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনে সহযোগিতা করবে।

মির্জা ফখরুল বলেন, এই মহাসমাবেশ সাধারণ মহাসমাবেশ নয়, এটি পরিবর্তনের মাইলফলক। গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাওয়াই বিএনপির লক্ষ্য। সরকার বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কেবল ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। দেশের সব অর্জন ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগের অসাংবিধানিক বেআইনি সরকার জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটার জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। আমাদের সামনে একটিই লক্ষ্য, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই। এই গণতন্ত্রবিরোধী সরকার আমাদের সমস্ত সুন্দর অর্জন ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। জনগণ আর ভোটকেন্দ্রে যায় না। ভোট দিতে পারে না। এই নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই। পরিষ্কার করে পুলিশ প্রশাসনকে বলতে চাই, ভয়াবহ দলীয় সরকারের বেআইনি নির্দেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আইনের শাসন মেনে, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যদি ভালো চান, দেশের মঙ্গল চান তাহলে এক দফা দাবি মেনে পদত্যাগ করুন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই জনসমুদ্র রায় দিলো, গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলন করবো। তাতে কেউ বাধা দিতে পারবে না। জনগণ আজ ক্ষিপ্ত হয়ে আছে। জনগণ ফুঁসে উঠেছে। এদের হাত থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা করুন। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবৈধ দখলদার অনির্বাচিত সরকারকে বিদায়ের বার্তা দেয়ার জন্য মানুষ এসেছে। ব্যাগ গুছিয়ে গণভবন ত্যাগ করা ছাড়া আর কোনো কাজ নেই। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে গণভবন ত্যাগ করার জন্য প্রস্তুত হোন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর সব প্রবেশমুখে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

নিউজ প্রকাশের সময় : ১০:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩