ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

রাজনগরের ফতেপুরে রমজান উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে “ফতেপুর ইউ,পি কল্যাণ সংস্থা’র আর্থিক অনুদান

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  রাজনগরের ফতেপুর ইউনিয়নে, আর্তমানবতার সেবায় গঠিত “ফতেপুর ইউ,পি কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে রমজান উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান প্রদানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুক্রবার (৩১ মার্চ) বেলা ৩ ঘটিকায় মোকামবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম রাজের অফিসে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম রাজ, মোকামবাজার সৈয়দ আঃ বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শাহাদত হোসেন, ট্রাভেলস ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রকিব সুমন ও মিছবাহ উদ্দিন।

এ সময় ইউনিয়নের ৮ টি ওয়ার্ডে ৫ জন করে মোট ৪০ জন হতদরিদ্রকে নগদ ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জানা যায়,গ্রুপের এডমিন লন্ডন প্রবাসী জুনেদ আহমদ শিপু সহ দেশ-বিদেশের আত্মনিবেদিত সামাজিক ব্যক্তিগণের প্রচেষ্টায় গঠিত ফতেপুর ইউপি কল্যাণ সংস্থার মাধ্যমে বিগত ২০১৭ সালে ফতেপুর ইউনিয়নের প্রায় ৬১ জন কুরআনর হাফিজগণকে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়, এই ধারাবাহিকতায় দ্বিতীয়বার ২০১৯ সালে নতুনভাবে হাফিজি শেষ করা কয়েকজন কুরআনের হাফিজকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে ইউনিয়নের হতদরিদ্রদের ঘর মেরামত, চিকিৎসা, বিয়ে-সাদির খরচ মেটানো সহ বিভিন্ন সময়ে প্রায় ১০/১২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনগরের ফতেপুরে রমজান উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে “ফতেপুর ইউ,পি কল্যাণ সংস্থা’র আর্থিক অনুদান

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩