রাজনগরে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান শীর্ষক ১ দিনের ট্রেনিং সম্পন্ন

- নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের রাজনগরে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান শীর্ষক ১ দিনের ট্রেনিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ মে) রাজনগর সদরের মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত এ ট্রেনিং এ প্রধান অতিথি ছিলেন,রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা।প্রধান বক্তা ছিলেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মনসুর নগর ইউপি চেয়ারম্যান মিলন বখত। ট্রেনিং এ উপজেলার সকল বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি,প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা অনুষ্টিত এ ট্রেনিং এর ব্যবস্থাপনা বা মান নিয়ে বিভিন্ন প্রতিষ্টানের সভাপতি গণ ক্ষোভ প্রকাশ করে বলেন,বিভিন্ন প্রতিষ্টানের সভাপতি মহোদয় গণকে ট্রেনিং এ ডেকে এনে মানসম্মত বসার ব্যবস্থা করতে পারেনি এর আয়োজকরা। তাছাড়া সকাল ৯ টায় ট্রেনিং শুরু হলেও দুপুরের খাবারের আগ পর্যন্ত তীব্র তাপদাহের মধ্যে একবোতল পানি পর্যন্ত দেয়া হয়নাই।একটি বলপেন ও ৫/১০ টাকা দামের একটি খাতা সকলের হাতে ধরিয়ে দিয়ে শুরু হয় ট্রেনং এর কার্যক্রম। আয়োজকদের কাছে অনেকে চেয়ে ও বিশুদ্ধ পানি পায়নি! এদিকে দীর্ঘ ৭ ঘন্টা ম্যানেজং কমিটির সভাপতি মহোদয় গনকে বসিয়ে রেখে যাতাযাত খরছ বাবদ প্রত্যেকের হাতে ৯শ টাকা ধরিয়ে দেওয়া হয়।এই দীর্ঘ সময়ের মধ্যে বিদ্যালয় পরিচালনা বা লেখাপড়ার মানন্নোয়নে করনীয় বিষয়ে প্রতিষ্টানের সভাপতি গনকে কোন প্রকার পরামর্শ বা বিদ্যালয় পরিচাললায় ম্যানজিং কমিটির সম্পৃক্ততা বিষয়ে কোন বক্তব্য রাখা হয়নি। এমনকি দায়িত্বপ্রাপ্ত অনেকের বক্তব্যের শেষে জয়বাংলা না বলায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলন বখত তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।















