সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা, ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে এই ঘটনা গুলো পর্যালোচনা করা হবে
স্টাফ রিপোর্টার শিপন রানা
- নিউজ প্রকাশের সময় : ০৫:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা, ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে এই ঘটনা গুলো পর্যালোচনা করা হবে
ঢাকায় সমাবেশে হামলা, গুলিবর্ষণ, সহিংসতা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার স্টেট ডিপার্টমেন্টের এক বার্তায় বলা হয়েছে, “ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনাগুলো পর্যালোচনা করা হবে।”
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।















