
রাজশাহী মহানগরীর মতিহার থানাধিন চর-শ্যমপুরে (মিজানের মোড়) হাত বাড়ালেই মিলছে মাদক। মতিহার এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনাকারী আকবর আলীর ছেলে সুমন ও তাঁর স্ত্রী রঙ্গিলা। এরা অদৃশ্য এক হোয়াইট কালারের গডফাদারের ছত্রছায়ায় গড়ে তুলেছেন মাদকের শক্তিশালী সিন্ডিকেট।দিন-রাত প্রকাশ্যে চলছে মাদকের কেনা-বেচা। সেই সাথে সেখানেই চলছে মাদক ক্রয় ও সেবন। মূলত হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও ট্যপেন্টাডল বিক্রি করে এই দম্পত্তী। রাজশাহী নগরীর বিভিন্ন প্রাপ্ত থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার যু্বক ও শিক্ষার্থীরা সুমন রঙ্গীলা দম্পত্তীর কাছে মাদক ক্রয় ও সেবন করছে । তাদের এই অবৈধ মাদকদ্রব্য বিক্রির কারনে দিন-রাত বহিরাগত লোকজনের যাতায়াতের কারনে অতিষ্ঠ ও ক্ষুদ্ধ স্থানীয়রা। তবে তাদের দাপটে অসহায় স্থানীয় বাসিন্দারা। মুখ খুললেই গালি গালাজ আর হুমকি দিয়ে থাকে এই দম্পত্তী । এমনই অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশ না করার শর্তে একাধীক স্থানীয়রা জানায়, অদৃশ্য এক শক্তি তাদের ছায়া দিয়ে রেখেছে। সেই শক্তি কাছে নাকি থানা পুলিশও অসহায়। মদত দাতাদের বিরুদ্ধেও রয়েছে মাদক-সহ নানা অপকর্মের একাধিক মামলা। অভিযান চালালে অদৃশ্য শক্তির কাছে মিথ্যা হয়রানিতে পড়তে হয় পুলিশকেও বলে অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকাশেই এক নারী হাতে ব্যাগ নিয়ে হেরোইনের পুরিয়া দিচ্ছে সেবনকারীদের। বাড়ির সামনেই যেন মাদকের হাট বসিয়েছে।এলাকাবাসীর অভিযোগ, এ ভাবে দিনরাত ২৪ ঘন্টা বসে সুমন রঙ্গীলা দম্পত্তীর মাদকের হাট।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম