রাজশাহীতে ভাসমান খাবারের দোকান দিন দিন বাড়ছে

- নিউজ প্রকাশের সময় : ০৯:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

রিপোর্টার সাহিদ মন্ডল
রাজশাহী নগরীতে বিগত কয়েক বছরে ভাসমান খাবারের দোকান বেড়েছে কয়েক গুন। বর্তমানে নগরীর জিরো পয়েন্ট, ভদ্রা, তালাইমারি, বিনোদপুর, সিএন্ডবি মোড়, রাণীবাজার, নিউমার্কেট ও নগরভবনসহ প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ স্থানের রাস্তার পাশের ভাসমান খাবারের দোকানগুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন দোকান যুক্ত হচ্ছে এসব স্থানে। এসব দোকানের খাবারগুলো যেমন দামে সস্তা তেমন দেখতে ও খেতে লোভনীয়। ফলে ক্রেতাদের এগুলোর প্রতি আকর্ষণও বাড়ছে। এছাড়া স্বল্প পুঁজিতে অধিক লাভবান হওয়া যায় বলে অনেক শিক্ষিত বেকাররাও এই স্ট্রিট ফুডের দোকানগুলোর দিকে ঝুঁকছেন
রাজশাহী শহরে এই ভাসমান খাবারের দোকানগুলোর বেশ কদর রয়েছে। এই শহর শিক্ষার্থীদের শহর বললেও ভুল হবে না। আর শিক্ষার্থীরা কম দামে লোভনীয় খাবারের খোঁজ করতে থাকে। ফলে ভাসমান এসব খাবারই তাদের পছন্দের তালিকায় থাকে আর এসব ভাসমান দোকান থেকে তারা খাবারের পাশাপাশি টাকা দিয়ে ধূলাবালি ও রোগজীবাণুও কিনে খাচ্ছে। কেননা নগরীর প্রায় সকল ভাসমান খাবারের দোকানে নেই কোন সুরক্ষা ব্যাবস্থা












