
রাজশাহীর সবচেয়ে কম বয়সী মহিলা ভাইস চেয়ারম্যান পপি ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ মে রাজশাহীর দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।এরমধ্যে পবায় চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছিল ৮ জন।মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছিল ৫ জন।সম্প্রতি রাজশাহীর আরো ৫ টি উপজেলায় নির্বাচন হয়েছে। ওইসব উপজেলাতেও প্রার্থীর সংখ্যা কম ছিল না। ইতিমধ্যে রাজশাহীর ৭ টি উপজেলায় নির্বাচন হয়ে গেলো। বাকি থাকলো দুটি। এই দুটি উপজেলাতে আগামী ৮ জন নির্বাচন অনুষ্ঠিত হবে।এবার উপজেলা নির্বাচনে রাজশাহীতে বয়স্ক প্রবীন রাজনীতিবিদদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। কিন্তু গত ২৯ মে পবা-মোহনপুর উপজেলায় প্রবীন-প্রবীন মিলে হয়েছে নির্বাচন।বিশেষ করে পবা ও মোহনপুরে দুজন প্রার্থী ছিল নবীন। তারা হলেন মোহনপুরের হাবিবা বেগম ও পবার পপি খাতুন। তারমধ্যে হাবিবা বেগমের চেয়ে পপি খাতুন ছিলেন যেমন কম বয়সী তেমনি নবীন ও তরুন।পবা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন্য প্রার্থীর মধ্যে পপি খাতুনের বয়স ছিল অন্য প্রার্থীদের চেয়ে প্রায় অর্ধেকেরও কম। এতো কম বয়সে এখন পর্যন্ত উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীতে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নি। কম বসয়ী প্রর্থীর মধ্যে রাজশাহীতে পপি খাতুনই প্রথম।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম