ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজশাহীর তানোরে চলছে ধান কাটার পরে আলু লাগানোর ব্যস্ততা

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

কৃষি ভান্ডার হিসেবে খ্যাত রাজশাহীর তানোর উপজেলা। এউপজেলার কৃষকরা একদিকে রোপা আমন ধান মাড়াই ও অপরদিকে আলু রোপনে মহা ব্যস্ত সময় পার করছেন। দিন রাত সমান তালে চলছে কৃষি কাজ। এছাড়াও বিল কুমারী বিলে বোরো বীজ তলা তৈরি এবং বপনের কাজ চালিয়ে যাচ্ছেন সমান তালে। রোপা আমন ধান কাটা ইতিপূর্বেই শেষ হয়েছে। গারস্থ কৃষক দের খৈলানে বা বাড়ির আঙ্গিনায় বিশাল বিশাল ধানের পালা শোভা পাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে আলু রোপনের কাজ। আর রাতে ধান মাড়াইয়ের কাজ চলছে জোরালো ভাবে। এক কথায় ত্রিমুখী কৃষি কাজে সময় পার হচ্ছে। খাওয়া, দাওয়া ও গোসলের কোন সময় নেই কৃষি শ্রমিক দের। ফলে কদর বেড়েছে শ্রমিক দের। কারন আলুর কাজে টাকা বেশি পাওয়ার কারনে ধান মাড়াই ও বীজ তলা তৈরি তে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

কৃষি শ্রমিক মোস্তফা জানান, রোপা আমন ধান কেটেছি মজুরি ভিত্তিতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০০ টাকা মজুরি পেতাম। বহিরাগত শ্রমিকরা ব্যাপক হারে ধান কাটতে এসেছিল। এজন্য অল্প সময়ের মধ্যেই ধান কাটার কাজ শেষ হয়ে গেছে। এখন আলু রোপন ও জমি তৈরির কাজ চলছে পুরোদমে। আমরা ১৬/১৭ জন শ্রমিক মিলে একসাথে কাজ করি। এক বিঘা আলু রোপনের জন্য ৪ হাজার টাকা করে নেয়া হয়। প্রতিদিন ৭/৮ বিঘা করে আলু রোপন করা যায়। একজন শ্রমিক দিনে ১ হাজার ৫০০ টাকা করে ঘরে নিতে পারছেন। ২০ থেকে ২৫ দিন মত চলবে আলু রোপনের কাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীর তানোরে চলছে ধান কাটার পরে আলু লাগানোর ব্যস্ততা

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪