ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজশাহীর তানোরে শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে দেখা গেছে মাদ্রাসার সুপারকে

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরের গোকুল দাখিল মাদরাসা সুপার আব্দুল হামিদ জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদ মিনারের অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১১ জানুয়ারী শনিবার দুপুরে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চত্ত্বরের শহীদ মিনারে এই ঘটনা ঘটেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তদন্ত করে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যিনি এমন কাজ করতে পারে, তার কাছে জাতি কি আশা করতে পারে স্থানীয় সুশিল সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা অভিযুক্ত শিক্ষককে অপসারণ এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এর নিন্দা জানানোর ভাষা নাই, তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির দাবি করেছেন

জানা গেছে, ১১ জানুয়ারী শনিবার উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে উচ্চ পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে এ উপলক্ষে উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা (প্রতিমন্ত্রী) প্রফেসর ড.আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম প্রমুখ
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন অনুষ্ঠান চলাকালীন সময়ে সুপার আব্দুল হামিদ জুতা পায়ে শহীদ মিনারে উঠে দীর্ঘ সময় খোশগল্প করেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় সুপার আব্দুল হামিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীর তানোরে শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে দেখা গেছে মাদ্রাসার সুপারকে

নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫