


রাজশাহী কলেজ 'মিরর ডিবেটিং ক্লাব' কর্তৃক দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিaশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও চাপাঁইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, মিরর ডিবেটিং ক্লাবের উপদেষ্টা প্রফেসর মোঃ হবিবুর রহমান, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি পিয়াস, সুমাইয়া আনোয়ার পূর্ণাসহ সারা বাংলাদেশ থেকে আগত ২৬টি বিতার্কিক দল। বিতর্ক প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয় জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম