রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

- নিউজ প্রকাশের সময় : ১১:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

ভাড়া বাসার নিজ কক্ষ থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি মাগুরার জেলার শালিথা থানার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন বলেন, শনিবার দুপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য ছাত্ররা তাকে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সৌভিক ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


















