
রিপোর্টার সাহিদ মন্ডল
রাজশাহী শহরে পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছে, যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ বাজার, সুপার শপ এবং অন্যান্য দোকানগুলোতে পলিথিন ছাড়া অন্য কোনো ব্যাগ ব্যবহার করা হচ্ছে না। ক্রেতারা একাধিক দোকান থেকে পণ্য কেনার পর যত পণ্য হাতে জমে তার চেয়েও বেশি জমা হয় পলিথিন ব্যাগ। পলিথিনের এই অবাধ ব্যবহার শহরের পরিবেশে ভয়াবহ দূষণ সৃষ্টি করছে
পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে আমাদের দেশে ২০০২ সালে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর পরিপ্রেক্ষিতে পলিথিনের ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ করা হয়। আইনের ২৫ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিনসামগ্রী উৎপাদন করে, তাহলে ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। সেই সঙ্গে পলিথিন বাজারজাত করলে ছয় মাসের জেলসহ ১০ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে। কিন্তু বর্তমানে বাজারগুলোতে প্রকাশ্যে পলিথিনের ব্যবহার হলেও এই আইন কার্যকর হচ্ছে না। ফলে দোকান মালিকরা নির্বিচারে পলিথিন ব্যবহার করছেন, আর সাধারণ মানুষও সচেতনতার অভাবে এর ব্যবহার বন্ধ করছে না
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম