
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজানগর জাগ্রত যুবসংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ২০২৪রাজানগর জাগ্রত যুব সংঘের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো। খেলায় অংশগ্রহণ করেছেন "দাদা নাতি" বনাম "রাজীব বন্ধু মহল"প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ গোলাম হোসেন (সভাপতি সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়) গেস্ট অফ অর্নার : জনাব জে আই চৌধুরী লিটন (সভাপতি রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মেম্বার রাজানগর ৮ নং ওয়ার্ড) শুভ উদ্বোধক : জনাব সাফিন আহমেদ বিল্লাল( সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী )সভাপতি : জনাব রফিকুল ইসলাম (সভাপতি রাজানগর জাগ্রত যুব সংঘ মাঠ কমিটি)উপস্থাপনায় ছিলেন : জনাব খোরশেদ আলম ইশতি (সমাজসেবক, ক্রীড়া অনুরাগী) এবং জনাব জাকির হোসেন বিপ্লব (সমাজসেবক, ক্রীড়া অনুরাগী) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রাজানগর জাগ্রত যুব সংঘ মাঠ কমিটির সকল সদস্যবৃন্দ। বক্তৃতায় প্রধান অতিথি,গেস্ট অফ অর্নার,শুভ উদ্বোধক এবং মাঠের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা বলেন - খেলা মন এবং মানসিকতার উন্নতি ঘটায় এবং ভবিষ্যৎ প্রজন্মের সকল খারাপ চিন্তাভাবনার সমাধান হচ্ছে খেলা। তাই মোবাইল ফোন রেখে সবাইকে খেলার প্রতি মনোযোগী হওয়ার দৃষ্টি আকর্ষণ করেন ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম