ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

আজ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এবার বাংলাদেশের মুসলমানরা ৩০ টি রোজ রেখেছেন। গতকাল সৌদি আবর, পাকিস্তানসহ অধিকাংশ দেশে ঈদ উদযাপিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত বঙ্গভবনে ক্রেডেন্সিয়াল হলে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ ছাড়া বেলা পৌনে ১১টা থেকে শুভেচ্ছা বিনিময় শুরু করেন শেখ হাসিনা।বঙ্গভবনের কর্মকর্তারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এবার ১৫০০ জনকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।এদিকে, গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশে-বিদেশে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ঈদে সবার জীবনে সুখ শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি।গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 

নিউজ প্রকাশের সময় : ০৩:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪