রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার
এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ আবু সুফীর বড় চাচা বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার।
মঙ্গলবার ৩০ জানুয়ারি সকালে উপজেলার বিটঘর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে বিটঘর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আক্কাস আলী রুবেল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অর্নার প্রদান করেন।
উল্লেখ্য: বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও কিডনীরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার ২৯শে জানুয়ারি ঢাকার উদ্দেশ্য নেওয়ার পথিমধ্যে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ২ নং ও ৩ নং সেক্টর এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন।















