ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

রাস্তা ভালো না তাই যায়নি ফায়ার সার্ভিস নদীতে পড়ে যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কালনী নদীতে নৌকা থেকে পড়ে তানিম মিয়া (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজের পরিবার উপজেলা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও লোকবলের অভাবে উদ্ধার করতে যায়নি তারা।শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শাল্লা উপজেলার গ্রাম শাল্লার কালনী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিম মিয়ার খিঁচুনি রোগ ওঠায় হঠাৎ নৌকা থেকে পড়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি।রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে নিহত ৪ নিখোঁজ যুবকের মামা স্থানীয় ইউপি সদস্য জহির মিয়া ঢাকা পোস্টকে জানান, তার আপন ভাগ্নে হঠাৎ নৌকা থেকে পড়ে যান। অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিস শাল্লা স্টেশনে কোনও লোক নেই, তাই আমরা পাশের জেলার আজমিরীগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সকালে আসবেন বলে জানিয়েছেন। নিখোঁজ তানিমের সঙ্গে বসে থাকা স্থানীয় যুবক তাফসীর আলম চৌধুরী বলেন, তানিম আমাদের সঙ্গেই বসা ছিলো। হঠাৎ তার খিঁচুনি রোগ উঠে যাওয়ায় সে নৌকা থেকে পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে নেমেও তাকে পাইনি। শাল্লা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জয়ন্ত কুমার দাস ঢাকা পোস্টকে নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি একজন পানিতে পড়ে নিখোঁজ আছেন। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও লোকবলের অভাবে আমরা উদ্ধার কার্যক্রম করতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তা ভালো না তাই যায়নি ফায়ার সার্ভিস নদীতে পড়ে যুবক নিখোঁজ

নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪