
রেজা কিবরিয়ার দাত ভাঙ্গা জবাব দিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সুমন।
তিনি বলেন রেজা কিবরিয়ার সংগঠনে ভূমিকা সামান্যই, তাই উনি থাকলো নাকি চলে গেলো সেটা নিয়ে মাথা ব্যথা নাই।
কিন্তু উনি যে নুর ভাইয়ের নামে সিরিয়াস কতগুলো অভিযোগগুলো করে গেলো সেগুলোর কি হবে? উনার এই অভিযোগগুলো মিথ্যা কি না তা প্রমাণের জন্যও চাই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি (তৃতীয় পক্ষের তদন্ত কমিটি না)। নয়তো বাকি জীবন ভিপি নুরকে এই অভিযোগগুলো মাথায় নিয়ে চলতে হবে। এটা মানতে পারবো না।
অতএব নিরপেক্ষ তদন্ত ব্যতীত যারা সমাধান খুঁজবে তাদের মোটিভ নিয়ে আমার সন্দেহ আছে। তারা চায় ভিপি নুর এই অভিযোগগুলো মাথায় নিয়ে রাজনীতি করুক, আর মাথা তুলে না দাঁড়াক।
অতএব এর একমাত্র সমাধান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যাসত্য নির্ণয় করা।
দলের যে কেও যদি কোন অন্যায় করে থাকে তবে গনতান্ত্রিক ভাবে তারও সাংগঠনিক শাস্তি হওয়া উচিৎ বলে আমি মনে করি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম