
রিপোর্টার মোঃআনজার শাহ
আজ (১২ আগস্ট ২০২৫) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সফল যুব সংগঠনের মাঝে ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে গড়ুইমহল মানবকল্যাণ যুব সংস্থা এবং আশার বৃত্ত যুব সংস্থার পক্ষে বক্তব্য রাখেন রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন। বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজ হলো দেশের মেরুদণ্ড। তাদের ছাড়া কোনো উন্নত সমাজ কল্পনা করা যায় না। আগামী দিনের নেতৃত্ব দেবে এ যুবসমাজ। দেশ থেকে মাদক নির্মূলে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান কালিগঞ্জ উপজেলার যুব নেতা মারুফ বিল্লাকে, যিনি স্থানীয়ভাবে যুব উন্নয়ন সংস্থা গড়ে তোলায় অবদান রেখেছেন। পাশাপাশি, বর্তমান কালিগঞ্জ থানা ইনচার্জ উদ্যোগে রাতের বেলায় নিয়মিত পুলিশ টহল ও মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেন। শেখ আলমগীর হোসেন আশাবাদ ব্যক্ত করেন, এভাবে কার্যক্রম চলতে থাকলে কালিগঞ্জ মাদকমুক্ত ‘জিরো টলারেন্স’ এলাকায় পরিণত হবে।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালি শেষে বৃক্ষরোপণ ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম