ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

লং মার্চ শুরু করেছে বি এন পি

স্টাফ রিপোর্টার : মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

সকাল ৯টায় যাত্রা করে লং মার্চে আগরতলার অভিমুখে আখউড়ার পথে লং মার্চ শুরু করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ৯টায় যাত্রা করে লং মার্চের গাড়িবহর।

এই লং মার্চে রয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সস্পাদক নাছির উদ্দীন নাছিরসহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, “আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লং মার্চ করছি। আমরা আখউড়া পর্যন্ত যাব, সেখান সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করব।”

তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নিচ্ছেন।

প্রতিটি গাড়িতে ‘লং মার্চের’ স্টিকার এবং গাড়ির সামনে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে।

লং মার্চটি ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং সড়ক রোড়, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রারুইচা হয়ে ভৈরবে পথসভা করবে। সেখান থেকে আখাউড়া পৌঁছাবে।

সেখান সমাবেশ করে লং মার্চ শেষ হবে বলে জানান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

লং মার্চের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লং মার্চপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদলের নাছির উদ্দীন নাছির সঞ্চালনায় সমাবেশে যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, নাজমুল হাসান বক্তব্য রাখেন।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গত ৮ ডিসেম্বর ঢাকার বারিধারায় ভারতের হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে এই তিন সংগঠন।

সেই পদযাত্রা পুলিশ রামপুরায় আটকে দিলে পরে হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেন তিন সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লং মার্চ শুরু করেছে বি এন পি

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪