

খুলনার লবণচরা থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ অবৈধ তিনজন কারবারী আটক হয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাত আটটায় অবৈধ কারবারীদের আটক করা হয়েছে। কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনা সূত্রে, খুলনার লবণচরা থানাধীন হরিণটানা সাকিনস্থ দক্ষিণ হরিণটানা জনৈক মঞ্জুরুল আলমের ফার্মের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১) মোঃ ফেরদৌস সরদার মিঠুন (২৪), পিতা-মোঃ মনিরুজ্জামান মানিক, মাতা-মোছাঃ ফিরোজা খাতুন, সাং-চর চিনাখড়া, শিবরামপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, ২) নাহিদ শিকদার (২৫), পিতা-মৃত সোলায়মান শিকদার, মাতা-রিজিয়া বেগম, সাং-মাকরাইল, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, ৩) নাইম হোসাইন (২২), পিতা-মৃত মোতাহার হোসেন, মাতা-ফিরোজা খাতুন, সাং-চর চিনাখড়া, থানা-সুজানগর, জেলা-পাবনাদের’কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৪০০ (চারশত) বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় লবণচরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার লবণচরা থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- The Special Power Act, 1974 Gi 25 B(1)(b) /25D
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম