ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার দেশব্যাপী একযোগে ৬৫০ স্থানে অবস্থান বিএনপির

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে

এবার সারা দেশের মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী শনিবার একযোগে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৬৫০ স্থানে এ কর্মসূচি পালন করা হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ-সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। এছাড়াও উপজেলা ও থানার সংশ্লিষ্ট ইউনিটের সব পর্যায়ের নেতারা অংশগ্রহণ ও নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। দলীয় সূত্রে এ খবর জানা গেছে।

এর আগে গত শনিবার সব মহানগর ও জেলা সদরে একই কর্মসূচি পালন করে বিএনপি।

‘বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে’ হবে এই অবস্থান কর্মসূচি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি সাংগঠনিক থানায় এবং ৫৫০ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬০০ স্থানে একযোগে এ কর্মসূচি হবে।

এছাড়া ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১ সপ্তাহ সব বিভাগের ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রচারপত্র বিলি করা হবে। ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি হবে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত। কর্মসূচি সমন্বয়ের জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটির নেতারা স্ব-স্ব উপজেলা/থানা, ইউনিয়নের কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করবেন। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা ইউনিটকে ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, কর্মিসভা, গণসংযোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পৌর ইউনিটের নেতাকর্মীদের উপজেলার কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার রাজধানীসহ সব মহানগর ও জেলা সদরে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ২৪ মার্চ প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনে এক ইফতার মাহফিলে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শনিবার দেশব্যাপী একযোগে ৬৫০ স্থানে অবস্থান বিএনপির

নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩