ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

শহীদ জিয়ার শাহাদাত দিবস সরকারী ছুটি ঘোষণার দাবি — জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা মহানগর উত্তর কমিটির অনুমোদন

রিপোর্টার: জসিম সরদার
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

রিপোর্টার: জসিম সরদার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত দিবস ৩০শে মে সরকারী ছুটি হিসেবে ঘোষণা করা হোক”—এই দাবির আহ্বান জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ক্রমে ঢাকা মহানগর উত্তর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকরামুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ শাহজালাল। এছাড়া মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া-কে সহ-সভাপতি, মোছা. অরজিনা পারভীন (চাঁদনী)-কে সহ-সাংগঠনিক সম্পাদক, এবং মো. রফিকুল ইসলাম-কে (সদস্য) হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, “জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সর্বদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। তাঁর কর্ম, নীতি ও দেশপ্রেম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জিসাস কাজ করে যাচ্ছে।”
কমিটির সদস্যদের উদ্দেশ্যে সভাপতি ইকরামুল হাসান বলেন, “আমরা সবাই জিসাসের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র মেনে চলার অঙ্গীকার করছি। সাংগঠনিক শৃঙ্খলা ও একতা বজায় রেখে শহীদ জিয়ার আদর্শকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।”
একইভাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল বলেন, “জিয়া সাংস্কৃতিক সংগঠন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশের মাধ্যমেই জিয়াউর রহমানের আদর্শকে তুলে ধরতে চায়। আমরা সাংগঠনিক ঐক্যের মাধ্যমে জাতীয় চেতনা জাগ্রত রাখব।”
নবগঠিত কমিটি শপথ গ্রহণ শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) দেশের একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। সংগঠনটি শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ, তাঁর কর্মজীবন তুলে ধরা এবং দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনাকে শিল্প-সংস্কৃতির মাধ্যমে প্রচারে ভূমিকা রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ জিয়ার শাহাদাত দিবস সরকারী ছুটি ঘোষণার দাবি — জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা মহানগর উত্তর কমিটির অনুমোদন

নিউজ প্রকাশের সময় : ১১:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫