শান্তির সমাবেশে ২ পক্ষের সংঘর্ষে ঝড়ে গেলো এক হাফেজে কোরআনের জীবন।

- নিউজ প্রকাশের সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

ছেলেটার নাম হাফেজ রেজাউল করিম
সে যাত্রাবাড়ী বড় মাদ্রাসার জালালাইন
জামাতের ছাত্র। গত শুক্রবার বাইতুল মোকাররম প্রাঙ্গনে শান্তি নামে অশান্তির সমাবেশের বলি হয়ে এই নিষ্পাপ প্রাণটা ঝরে গেল।
সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলো না
পারিবারিকভাবে আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি টুপি, আতর, তাজবীহ ইত্যাদি বিক্রি করে নিজের লেখাপড়ার খরচ যোগাতো।
সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পূর্বে বিভিন্ন মসজিদে গিয়ে এগুলো বিক্রি করতো সে। গত শুক্রবার
গোলাপ শাহ মসজিদ থেকে বিক্রি শেষ করে মাদ্রাসায় ফেরার পথে বাইতুল মোকাররম প্রাঙ্গনে
শান্তির সমাবেশে দুই পক্ষের সংঘ*র্ষে আটকে পরে সে, তাকে বিপক্ষদলের কর্মী ভেবে তাকে পি*টিয়ে হ*ত্যা করা হয়। বাবা মা কতো স্বপ্ন নিয়ে ছেলেটাকে ঢাকায় পাঠিয়েছিলো পড়াশোনা করে বড় আলেম হবে কিন্তু কে জানতো বাবা মায়ের সেই স্বপ্ন লা*শ হয়ে বাড়ি ফিরবে ।















