শাহবাগ থানা ২১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত।

- নিউজ প্রকাশের সময় : ০৫:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩০ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।এসময় প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম আওয়ামীলীগের সাথে একসাথে এতো দিন যারা কাজ করেছেন তাদের হুঁশিয়ারি করেন তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সাথে যারা এতো দিন একসাথে অন্যায়,জুলুম করেছে তাদেরকে ক্ষমা করা হবে না। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন,”আপনারা বন্ধুত্বমূলক আচরন করেন, প্রভুত্ব মূলক না।এ সময় তিনি আওয়ামীলের সকল অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবি জানান।প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন,”আমাদেরকে নিজের বিবেকের জায়গায় সৎ থাকতে হবে।”তিনি আওয়ামীলীগের কাউকে রাস্তায় দেখলে হাত পা ভেঙে ফেলার নির্দেশ দেন।এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের এম.এ গাফফার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক),ইকবাল হোসেন বাবলু(যুগ্ম আহ্বায়ক), মোঃ মুকিত হোসাইন(যুগ্ম আহ্বায়ক), মোঃ শাহ্জাহান চৌধুরী(দপ্তর সম্পাদক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএছাড়াও শাহবাগ থানা যুবদলের মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ মোয়াজ্জেম হোসেন তপন, মোঃ খলিল শাহী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাহবাগ থানা ২১ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাগর।















