ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণে আনতে ব্যবস্থা নিতে নির্দেশ

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের অবসর সময়ে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসতে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আজকের ডিসি সম্মেলনে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এসএসসি-এইচএসসি পাস করার পর ছাত্ররা যে সময়টা পায়, সেই সময়ে যেন তাদেরকে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে ডিসিদের পরামর্শ দিয়েছি। আমরা বলেছি সব শিক্ষার্থী নিয়ে যেন একটা ডাটাবেজ করা হয়, এসময় তারা বলেছেন (ডিসি) যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রত্যেকেরই ডাটাবেজ আছে।

এখনো উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র, আড়াই লাখ গুলি
মৃত্যু গুজবের মধ্যে ট্রাইব্যুনালে আইনজীবী জেড আই খান পান্না
তিনি বলেন, আমরা বলেছি শুধু প্রশিক্ষণ নেওয়াদেরই নয়, সব শিক্ষার্থীর ডাটাবেজ থাকতে হবে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এছাড়া যারাই বিদেশে যেতে চায়, তাদের জন্য জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কতোটা কার্যকর ভূমিকা রাখছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, শুধু টিটিসি নয়, বাংলাদেশের সব সেক্টরেই বড় বড় বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারী আছে, কিন্তু সেবা নেই। এটি আমার কথা, ছয় মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি সেই জায়গাগুলোতে কিছু করার।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বালুমহল নিয়ে কথা হয়েছে। ডিসিরা জানিয়েছেন, অবৈধভাবে যারা বালু উত্তোলন করেন, তাদেরকে ধরা হলেও তারা নাকি দ্রুত জামিন পেয়ে যান। এ বিষয়টা নিয়ে তারা কনসার্ন। তাদেরকে অবহিত করেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণে আনতে ব্যবস্থা নিতে নির্দেশ

নিউজ প্রকাশের সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫