ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানে বল প্রয়োগের মাধ্যমে পদত্যাগ করানোর সুযোগ নেই :শিক্ষা উপদেষ্টা ।

রিপোর্টার : সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন ,শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায় সঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোর করে পদ থেকে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক ,কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এ কথা বলেন তিনি ।বিগত সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্কুল কলেজের প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্তরা। পদত্যাগে বাধ্য করা নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদায়ন ও বদলি করা হয় ।তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই। শিক্ষক -শিক্ষার্থীদের প্রত্যাশিত সম্পর্ক ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন তিনি।তিনি বলেন ,কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা যাবে না ।শিক্ষাঙ্গনে ভদ্রতা বজায় রাখতে হবে ।৬ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলে শিক্ষা কার্যক্রম চালু হয়নি তখন ।পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস ১৮ আগস্ট রোববার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন ।একদিকে বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনহীন অন্যদিকে প্রশাসনিক পদে থাকা ব্যক্তির শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন চলছে। দেড় মাসের বেশি সময় শিক্ষার কার্যক্রমের ফলে সেশনজটের আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক- শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষা প্রতিষ্ঠানে বল প্রয়োগের মাধ্যমে পদত্যাগ করানোর সুযোগ নেই :শিক্ষা উপদেষ্টা ।

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪